শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় পৈক্ষারপাড় সঃ প্রাঃ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

গজারিয়ায় পৈক্ষারপাড় সঃ প্রাঃ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

১৮ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ২০নং পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন অবসর জনিত বিদায়ী শিক্ষক সংবর্ধনা,৫০ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী, পর্তুগাল প্রবাসী, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম খোকন এর সহযোগিতায় ও ব্যাংকার জহিরুল ইসলাম তপনের সার্বিক ব্যবস্থাপনায় অবসর জনিত বিদায়ী শিক্ষক, বিদ্যালয়ের মেধাবী ও কৃতি শির্ক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন ২০ নং পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল-আমিন মাষ্টার।

এসময় ল্যান্ডোভারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গুনীজন সাঈদ সরকার এর সঞ্চালনায় ও উক্ত বিদ্যালয়ের সভাপতি হাজী কেরামত আলী ফকির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা মুন্নি। 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আঁখিনুর আক্তার। এসময় অন্যান অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্ট্রার প্রকৌ. সৈয়দ মোহাম্মদ শাকিল, গজারিয়া উপজেলার সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক ইত্তেফাক এর গজারিয়া প্রতিনিধি সাংবাদিক জুয়েল দেওয়ান, দৈনিক কালবেলা গজারিয়া প্রতিনিধি সাঈদ হাসান আরফান, পৈক্ষারপাড় গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন মোল্লা, ভবেরচর ইউনিয়ন  বিএনপি নেতা ফয়সাল আহমেদ ফকির, মোঃ তুষার প্রধান, ক্রীড়া অনুরাগী মুরাদ মোল্লা সহ এলাকার প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খুঁজুন