শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর বিতরন

গজারিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর বিতরন

শাহাদাত হোসেন সায়মনঃ ঈদ উল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ায়  প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলেন ৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। 

মঙ্গলবার সকালে গজারিয়া উপ জেলা অডিটরিয়ামে ৭ টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়  ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্টান উপভোগ করেন নেতৃবৃন্দ।

গজারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী  সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন গজারিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, বীরপ্রতীক রফিকুল ইসলাম কমান্ডার, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন মিয়াজী, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী,

গজারিয়া থানা ভারপ্রাপ্ত ইনচার্জ রইস উদ্দিন, ইমামপুর  ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, হোসেন্দী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, গুয়াগাছিয়া  ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধো শফিউল্লাহ শফি,বালুয়াকান্দি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান  জুয়েল সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  তাজুল ইসলাম  প্রমুখ।

এসময় অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে গজারিয়ায় ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এ ৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এর আগে দু’ধাপে গজারিয়া ১৭০টি পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।

খুঁজুন