শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় র‌্যাবের অভিযান

গজারিয়ায় র‌্যাবের অভিযান

গজারিয়া(সংবাদদাতা)মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাবের অভিযানে ৩০কেজি গাঁজা এবং ১ টি কাভার্ড ভ্যানসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 বুধবার সকাল আনুঃমানিক ৯ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৩ এর একটি দল উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের কুতুবিয়া কনভেনশন সেন্টারের সামনে অস্থায়ী চেক পোস্টে  ঢাকা-মে-ট ২২-৪১১৫ ক্যাভার্ড ভ্যানে তল্লাসী চালিয়ে আসামী ১মোঃমনির হোসেন(২৮)পিতাঃমৃত ছেরু মিয়া  সাংজুলাইকুরিয়া থানাঃকুমিল্লা সদর দক্ষিন,জেলাঃ কুমিল্লা ২.রাজা মিয়া,পিতাঃ মৃত মজিবুল হক সাং চরলতা,থানাঃ রামগতি, জেলাঃ লক্ষীপুরা ৩.মিরাজ হোসেন,পিতাঃঅলিউর রহমান,গ্রামঃকাঁঠালিয়া থানা,জেলাঃভোলাকে ৩০কেজি গাঁজাসহ গ্রেফতার করে,এ সময় পরিবহনের কাজে ব্যবহ্রত ক্যাভার্ড ভ্যানটিও আটক করা হয়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন জানান,র‍্যাব জব্দকৃত গাঁজা,কভার্ড ভ্যানসহ গ্রেফতার করা ৩জন আসামীকে হস্তান্তর করেছেন,এ বিষয়ে একটি মামলা হয়েছে, আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।

খুঁজুন