সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

গজারিয়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

গজারিয়া প্রতিনিধি :

 গজারিয়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

গত (৪ ফেব্রুয়ারী) রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ-ই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম এর সঞ্চালনায়, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন, বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল সরকার, টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: রাজিব খান, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জসিম উদ্দিন, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মো: আরফিন,

এসময় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার কোহিনুর আক্তার তার বক্তব্যে বলেন, সকল কার্যক্রম বাস্তবায়ন করতে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করতে হবে। বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট গুলো আপডেট কার্যক্রম চলছে অতিদ্রুত দপ্তরের রাইডগুলো আপডেট হবে।

তিনি আরো বলেন, এই উপজেলায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, স্বাস্থ্য এবং উন্নয়নের লক্ষ্যে সরকারের যে নীতিমালা রয়েছে সেই প্রক্রিয়ায় কাজ করে যাবো।

খুঁজুন