সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

গজারিয়ায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আবুল হোসেন :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ (জানুয়ারি) সোমবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা এডভোকেট মৃনাল কান্তি দাস। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাসেদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল্লাহ, বাউশিয়া ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুল হাসান ফরাজী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক এলাহি নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, প্রমুখ। 

খুঁজুন