মুন্সীগঞ্জের (সদর- গজারিয়া ) ৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন মহোদয়ের সাথে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যে মো কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সঞ্চালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেন,গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো হাসান আলী , উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার তিথি, প্রানী সম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, ভবেরচর হাইওয়ে থানা ইনচার্জ মো কামাল হোসেন আকন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় সংসদ সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
মতবিনিময় সভায় এমপি মহোদয় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মাদক ,অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় এমপি মহোদয় প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় জনগণের কল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।