নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও অদৃশ্য কারণে ওয়াহিদুজ্জামান নইমুল মুক্তিযোদ্ধা বনে গেছেন বলে অভিযোগ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কমান্ডার স্কোয়াড্রন লিডার আ ক ম আখতারুজ্জামান।
শুক্রবার সকাল ১১টার দিকে বালুয়াকান্দি মেঘনা ভিলেজ রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান তার বক্তব্য বলেন,ওয়াহিদুজ্জামান নইমুল একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন তিনি পাক সেনাদের সহায়তাকারী হিসেবে চিহ্নিত। অথচ অদৃশ্য কারণে তিনি এখন মুক্তিযোদ্ধা বনে গেছেন।
তিনি আরো বলেন, নইমুল বর্তমানে মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে ভূমি দখল, চাঁদাবাজি ও নিরীহ মানুষদের মামলা দিয়ে হয়রানী করছেন। সম্প্রতি তার বাড়ির ভারাটিযা হারুনের কাছে জমি বিক্রির কথা বলে সাড়ে ৭লাখ টাকা নিয়ে ৩বছর যাবত তাঁকে জমি বুঝিয়ে দিচ্ছেন না তিনি। তার ভয়ে এলাকার কোন মানুষ মুখ খোলে না। কেউ তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই তাকে মিথ্যা মামলার আসামী করেন এবং বিভিন্ন স্থানে ভুয়া অভিযোগ দিয়ে হয়রানি করেন।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধার আনিসুর রহমান শিকদার ইরন বলেন, বিভিন্ন ঘটনায় মিথ্যা নাটক সাজিয়ে আমার নামে পাঁচটি মামলা দিয়েছে ওয়াহিদুজ্জামান নইমুল। একজন মুক্তিযোদ্ধা কিভাবে এমন হতে পারে তা আমার মাথায় আসে না। তিনি মুক্তিযুদ্ধ করেন নাই সেজন্য প্রতারণার আশ্রয় নিতে তার লজ্জা হয় না। সকল ঘটনার তদন্ত এবং তার শাস্তির দাবি করি আমরা।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার স্কোয়াডন লীডার(অব:) আক্তারুজ্জামান কামাল, বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার,বীর মুক্তিযোদ্ধার আনিসুর রহমান শিকদার ইরন, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধা মো:হাবিবুর রহমানসহ বালুয়াকান্দী ইউনিয়ন এর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।
অভিযোগের বিষয়ে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল মুঠো ফোনে বলেন, আমি একজন মুক্তি যোদ্ধা। আমাকে হেয় করার জন্যই একটি মহল আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। তারা সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা। তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেবো।
গজারিয়ায় ভূয়া মুক্তিযোদ্ধা নইমুলের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ
গজারিয়ায় ভূয়া মুক্তিযোদ্ধা নইমুলের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও অদৃশ্য কারণে ওয়াহিদুজ্জামান নইমুল মুক্তিযোদ্ধা বনে গেছেন বলে অভিযোগ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কমান্ডার স্কোয়াড্রন লিডার আ ক ম আখতারুজ্জামান।শুক্রবার সকাল ১১টার দিকে বালুয়াকান্দি মেঘনা ভিলেজ রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান তার বক্তব্য বলেন,ওয়াহিদুজ্জামান নইমুল একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন তিনি পাক সেনাদের সহায়তাকারী হিসেবে চিহ্নিত। অথচ অদৃশ্য কারণে তিনি এখন মুক্তিযোদ্ধা বনে গেছেন।তিনি আরো বলেন, নইমুল বর্তমানে মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে ভূমি দখল, চাঁদাবাজি ও নিরীহ মানুষদের মামলা দিয়ে হয়রানী করছেন। সম্প্রতি তার বাড়ির ভারাটিযা হারুনের কাছে জমি
বিক্রির কথা বলে সাড়ে ৭লাখ টাকা নিয়ে ৩বছর যাবত তাঁকে জমি বুঝিয়ে দিচ্ছেন না তিনি। তার ভয়ে এলাকার কোন মানুষ মুখ খোলে না। কেউ তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই তাকে মিথ্যা মামলার আসামী করেন এবং বিভিন্ন স্থানে ভুয়া অভিযোগ দিয়ে হয়রানি করেন।ভুক্তভোগী মুক্তিযোদ্ধার আনিসুর রহমান শিকদার ইরন বলেন, বিভিন্ন ঘটনায় মিথ্যা নাটক সাজিয়ে আমার নামে পাঁচটি মামলা দিয়েছে ওয়াহিদুজ্জামান নইমুল। একজন মুক্তিযোদ্ধা কিভাবে এমন হতে পারে তা আমার মাথায় আসে না। তিনি মুক্তিযুদ্ধ করেন নাই সেজন্য প্রতারণার আশ্রয় নিতে তার লজ্জা হয় না। সকল ঘটনার তদন্ত এবং তার শাস্তির দাবি
করি আমরা।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার স্কোয়াডন লীডার(অব:) আক্তারুজ্জামান কামাল, বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার,বীর মুক্তিযোদ্ধার আনিসুর রহমান শিকদার ইরন, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধা মো:হাবিবুর রহমানসহ বালুয়াকান্দী ইউনিয়ন এর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।অভিযোগের বিষয়ে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল মুঠো ফোনে বলেন, আমি একজন মুক্তি যোদ্ধা। আমাকে হেয় করার জন্যই একটি মহল আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। তারা সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা। তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেবো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত