মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাতে অগ্নিকাণ্ডে তিনটি দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী শামসুল ইসলাম জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মসজিদের মাইক থেকে দাদন বেপারীর বাড়িতে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন, দাউদাউ করে আগুন জ্বলছে। বাড়িগুলো পাশাপাশি থাকায় মুহূর্তেই আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ ঘরের কাছে যেতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত হোসেন মিয়া জানান, আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ অবস্থান করছিল না। তার পুত্রবধূ বাবার বাড়িতে থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেছে। ঘরের ভেতরে মাছ ধরার জালসহ বিভিন্ন মূল্যবান মালামাল ছিল, যার মধ্যে শুধু জালের মূল্যই প্রায় এক লাখ টাকা। তাদের সন্দেহ, চুরির উদ্দেশ্যে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত কামাল এর স্ত্রী বিলকিস আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন,আমাদের এখন থাকার জায়গাও নেই,দুটো সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়। তবে ততক্ষণে তিনটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়।
গজারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো:ফিরোজ মিয়া বলেন,খবর পেয়ে রাত ১২:১৭মিনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়,অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিষয়টা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান বলেন,রাতেই খবর পেয়েছি,ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইউনিয়ন পরিষদের সচিবকে খোঁজ খবর নিতে বলা হয়েছে,আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবো।
বড় রায়পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি। সকাল ১১ টা দিকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে তারা ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।