সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় যুব মহিলা লীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

গজারিয়ায় যুব মহিলা লীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

গজারিয়া প্রতিনিধি :


গজারিয়া উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদ সদস্য, আধুনিক মুন্সীগঞ্জের রুপকার, মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা এ্যাড. মৃণাল কান্তি দাস। প্রধান পৃষ্ঠপোষক মো. রেফায়েত উল্লাহ খাঁন তোতা (সিআইপি),  সাবেক চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিন সাহিদ মোঃ লিটন, চেয়ারম্যান ভবেরচর ইউনিয়ন পরিষদ, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ হাফিজুজ্জামান খাঁন জিতু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আহবায়ক, আওয়ামী যুব মহিলা লীগ গজারিয়া উপজেলা। এসময় প্রধান অতিথি গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন। 

খুঁজুন