রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ার বাউসিয়া চর কুমারিয়া গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

গজারিয়ার বাউসিয়া চর কুমারিয়া গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

 গজারিয়া প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামে আগের দিন সন্ধ্যায় ইমাম নিয়ে বিতর্কের পরের দিন সকালে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা রহস্যের সৃষ্টি করেছে সাধারণ মানুষদের মনে। স্বজনরা বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সঠিক তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করেছেন।

নিহতের নাম বাহাদুল্লাহ মোল্লা (৫০)। সে চর কুমারিয়া গ্রামের জলিল মোল্লার ছেলে। সে স্থানীয় চর কুমারিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

 নিহতের ভাই শহীদুল্লাহ জানান,   আমার ভাই বাহাদুল্লাহ  স্থানীয় চর কুমারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গত প্রায় ১৫দিন ধরে মসজিদের বর্তমান ইমামকে রাখা না রাখার ব্যাপারে মুসলিরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। কিছু মুসল্লি বর্তমান ইমামকে বিদায় করে দেওয়ার পক্ষে আর কিছু মুসুল্লি তাকে রাখার পক্ষে অবস্থান নেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমামকে রাখার পক্ষে অবস্থান নেন। এদিকে সর্বশেষ গতকাল ( শনিবার) সন্ধ্যায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। 

গতকাল শনিবার  রাত ১০ ঘটিকার সময় আমার ভাই বাহাদুল্লা রাতের খাবার খেয়ে  চা দোকানে সময়   ব্যয় করে। তারপরে তিনি আর বাসায় ফিরেননি, দীর্ঘ সময় তার খোঁজখবর না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে  ( রবিবার) সকালে প্রতিবেশী সুরুজ মিয়ার আম বাগানে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় লোকজন। পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত বাহাদুল্লার পরিবার এবং ভাই শহীদুল্লাহ সহ মহল্লাবাসীর ধারণা    এই ঘটনার জের ধরে হত্যাকাণ্ড হতে পারে ।

এদিকে নিহতের স্ত্রী ফারজানা বেগম বলেন, তার স্বামীর আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। তাদের অনেক সুখের সংসার ছিল। তার স্বামীকে  পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনাই দোষীদের শাস্তির দাবি করেন তিনি।

নিহতের মা খবিরন নেছা তার ছেলেকে খুন করা হয়েছে দাবি করে বলেন,যাদের সাথে তার ঝামেলা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করলেই কে হত্যাকারী তা জানা যাবে। 

 প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীদের প্রশ্ন ক্ষুদ্র একটি রশি দিয়ে আত্মহত্যার ঘটনা হতে পারে না ।  

গজারিয়া থানা এসআই সেকান্দার আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। এর আগে কোন মন্তব্য করতে চাই না।

খুঁজুন