শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ার বাউশিয়া ইউপি নির্বাচন স্থগিত বিষয়ে তদন্ত কার্যক্রম

গজারিয়ার বাউশিয়া ইউপি নির্বাচন স্থগিত বিষয়ে তদন্ত কার্যক্রম

গজারিয়া প্রতিনিধি 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৫নং বাউশিয়া ইউনিয়নে মামলার অজুহাতে একাধিকবার নির্বাচন স্থগিত বিষয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম করলেন উপজেলা প্রশাসন ।

গতকাল সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো লিটন মিয়া সহ উপজেলা একাধিক দপ্তর প্রধানগণ বাউশিয়া ইউনিয়ন ও ভবের চর ইউনিয়ন সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে নতুন বলাকি, আব্দুল্লাহপুর গ্রামে  তদন্ত কার্যক্রম  । 

এসময় বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রাম, ও ভবেরচর ইউনিয়নের নতুন বলাকি গ্রামের ভোটারা নিজেদের মতামত প্রকাশ করেন।

গ্রামবাসীর মতামতে দুটি গ্রামের জনগণ নিজ নিজ ইউনিয়নের বাসিন্দা হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেন।

নতুন বলাকি এইচডি খান স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তদন্ত কার্যক্রম আলোচনা উপস্থিত ছিলেন ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, ভবেরচর ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ প্রধান, বাউশিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার এছাড়াও ভবেরচর ইউনিয়নের নতুন বলাকি গ্রামের ও বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন বলেন আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি গ্রাম নতুন বলাকি, এ গ্রামের জনগণ দীর্ঘ ত্রিশ বছর যাবত ভবেরচর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করে আসছে। আমি যেনেছি এই গ্রাম থেকে বাউশিয়া ইউনিয়ন ভোটার হওয়ার ইচ্ছা কোন ভোটারের নেই, আমি নতুন বলাকি গ্রামের ভোটারদের নিয়ে থাকতে চাই।

তদন্ত কার্যক্রম প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া জানান নির্বাচন জটিলতা নিরসনে  ইউনিয়ন চেয়ারম্যান ও ভুক্তভোগীরা নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে আইনি প্রক্রিয়ায়। নির্বাচন স্থগিত হলে দুটি ইউনিয়নের স্থগিত হবে এক ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকতে পারে না।

খুঁজুন