মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৯কিলোমিটার দীর্ঘ লাইন দুটির মাধ্যমে বালুয়াকান্দি, শান্তিনগর, কাজীরগাঁও বড় রায়পাড়া, ছোট রায়পাড়া, আড়ালিয়া, মুদারকান্দিসহ মোট ৮টি গ্রামে অন্তত ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইন দুটি খুঁজে বের করেন তারা। বালুয়াকান্দি থেকে মুদারকান্দি পর্যন্ত একটি লাইন যার দৈর্ঘ্য আনুমানিক ৬ কিলোমিটার, তার মাধ্যমে প্রায় ৭ হাজারের মতো অবৈধ গ্যাস সংযোগ চালু ছিল।
অন্যদিকে বালুয়াকান্দি আতিকনগর থেকে বালুয়াকান্দি গ্রাম পর্যন্ত আরেকটি লাইন যার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার, তার মাধ্যমে অন্তত ১ হাজার অবৈধ সংযোগ চালু ছিল। এই দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গজারিয়া উপজেলার আরও কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
এখানে আরো উল্লেখ্য থাকে যে গজারিয়া প্রায় সব গ্রামে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, মোট কথায় হাজার হাজার অবৈধ লাইন রাবারের লুথপাইপের মাধ্যমে নেয়া হয়েছে ।
গজারিয়ায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গজারিয়ায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।৯কিলোমিটার দীর্ঘ লাইন দুটির মাধ্যমে বালুয়াকান্দি, শান্তিনগর, কাজীরগাঁও বড় রায়পাড়া, ছোট রায়পাড়া, আড়ালিয়া, মুদারকান্দিসহ মোট ৮টি গ্রামে অন্তত ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ
আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইন দুটি খুঁজে বের করেন তারা। বালুয়াকান্দি থেকে মুদারকান্দি পর্যন্ত একটি লাইন যার দৈর্ঘ্য আনুমানিক ৬ কিলোমিটার, তার মাধ্যমে প্রায় ৭ হাজারের মতো অবৈধ গ্যাস সংযোগ চালু ছিল।অন্যদিকে বালুয়াকান্দি আতিকনগর থেকে বালুয়াকান্দি গ্রাম পর্যন্ত আরেকটি লাইন যার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার, তার মাধ্যমে অন্তত ১ হাজার অবৈধ সংযোগ চালু
ছিল। এই দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গজারিয়া উপজেলার আরও কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।এখানে আরো উল্লেখ্য থাকে যে গজারিয়া প্রায় সব গ্রামে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, মোট কথায় হাজার হাজার অবৈধ লাইন রাবারের লুথপাইপের মাধ্যমে নেয়া হয়েছে ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত