গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় নতুন করে তিনটি বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট সহ একজনকে পিটিয়ে আহত করা খবর পাওয়া গেছে।
সোমবার বিকেলে গোয়ালগাও গ্রাম এই ঘটনা ঘটেছে । হাজী জালাল ব্যাপারির একটি,ফিরোজ আলীর ২ টি ঘর সহ ৩ টি ঘর ভাঙচুর করে ।
হাজী জালাল বেপারির মেয়ে নাসরিন জানান পূর্ব শত্রুতার জের ধরে সোমবার বিকেলে গোয়ালগাও গ্রাম এর সাগর, আক্তার, আবুল, জাকির, রাব্বি,ফিদেল আক্তার,ও আক্তারসহ ২০ থেকে ৩০ জনের সঙ্গবদ্ধ একটি দল হামলা চালিয়েছে।
নতুন করে তিনটি বাড়িঘর ভাঙচুর এবং মালামাল লুট ও রনি নামে একজনকে পিটিয়ে আহত করে । আহত রনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।বাড়িঘর ভাঙচুর ভুক্তভোগী রাশিদা, মানসুরা, ফারজানা সহ একাধিক ভুক্তভোগী নারী জানান প্রতিপক্ষ আহত আমানুল্লাহর ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার তাদের বাড়িঘরে হামলা হয়েছে। ঘটনার পরপর তারা নারী-পুরুষসহ স্বপরিবার এলাকাছাড়া ছিলেন প্রায় তিন মাস ।
৫ থেকে ৬ দিন আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর উপস্থিতিতে থানা পুলিশের সহায়তায় তাদেরকে বাড়িতে আসতে দেওয়া হয়েছে। রাশিদা জানান, এক সপ্তাহ সময় অতিবাহিত না হতেই গতকাল সোমবার বিকালে আবার তারা বাড়িঘরে হামলা চালিয়েছে । বাড়িঘর ভাঙচুর এবং রনিকে পিটিয়ে আহত করা হয়েছে ।
যে কোন সময় মা-বোনদের উপর করতে পারে হামলা আমরা নিরাপত্তাহীন ও অসহায় বোধ করছি।একাধিক ব্যক্তি বাদী হয়ে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গজারিয়া থানা পুলিশ পরিদর্শক অপারেশন মোক্তার হোসেন জানান হামলার ঘটনায় একটি অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে।
হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আক্তার হোসেন জানান বাদী-বিবাদী দুই পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান সম্মতিক্রমে আসামিপক্ষ দের গ্রামে আসতে দেওয়া হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়ে পড়ে। গতকাল সোমবার হামলায় নতুন করে তিনটি ঘরবাড়ি ভাঙচুর সংবাদ সঠিক।
গজারিয়ায় পূর্বশত্রুতার জের ধরে হামলায় তিনটি বাড়িঘর ভাঙচুর, আহত ১
গজারিয়ায় পূর্বশত্রুতার জের ধরে হামলায় তিনটি বাড়িঘর ভাঙচুর, আহত ১
গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় নতুন করে তিনটি বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট সহ একজনকে পিটিয়ে আহত করা খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে গোয়ালগাও গ্রাম এই ঘটনা ঘটেছে । হাজী জালাল ব্যাপারির একটি,ফিরোজ আলীর ২ টি ঘর সহ ৩ টি ঘর ভাঙচুর করে । হাজী জালাল বেপারির মেয়ে নাসরিন জানান পূর্ব শত্রুতার জের ধরে সোমবার বিকেলে গোয়ালগাও গ্রাম এর সাগর, আক্তার, আবুল, জাকির, রাব্বি,ফিদেল আক্তার,ও আক্তারসহ ২০ থেকে ৩০ জনের সঙ্গবদ্ধ একটি দল হামলা চালিয়েছে। নতুন করে তিনটি বাড়িঘর ভাঙচুর এবং
মালামাল লুট ও রনি নামে একজনকে পিটিয়ে আহত করে । আহত রনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।বাড়িঘর ভাঙচুর ভুক্তভোগী রাশিদা, মানসুরা, ফারজানা সহ একাধিক ভুক্তভোগী নারী জানান প্রতিপক্ষ আহত আমানুল্লাহর ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার তাদের বাড়িঘরে হামলা হয়েছে। ঘটনার পরপর তারা নারী-পুরুষসহ স্বপরিবার এলাকাছাড়া ছিলেন প্রায় তিন মাস । ৫ থেকে ৬ দিন আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর উপস্থিতিতে থানা পুলিশের সহায়তায় তাদেরকে বাড়িতে আসতে দেওয়া হয়েছে। রাশিদা জানান, এক সপ্তাহ সময় অতিবাহিত না হতেই গতকাল সোমবার বিকালে আবার তারা বাড়িঘরে হামলা চালিয়েছে । বাড়িঘর ভাঙচুর এবং রনিকে
পিটিয়ে আহত করা হয়েছে । যে কোন সময় মা-বোনদের উপর করতে পারে হামলা আমরা নিরাপত্তাহীন ও অসহায় বোধ করছি।একাধিক ব্যক্তি বাদী হয়ে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গজারিয়া থানা পুলিশ পরিদর্শক অপারেশন মোক্তার হোসেন জানান হামলার ঘটনায় একটি অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আক্তার হোসেন জানান বাদী-বিবাদী দুই পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান সম্মতিক্রমে আসামিপক্ষ দের গ্রামে আসতে দেওয়া হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়ে পড়ে। গতকাল সোমবার হামলায় নতুন করে তিনটি ঘরবাড়ি ভাঙচুর সংবাদ সঠিক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত