রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।


নিহতরা হলেন, মেহেদী হাসান ( ২৯)। সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাহাঙ্গীর হোসেন এর ছেলে বলে জানা গেছে। নিহত অপরজন একই  উপজেলার আব্দুল মান্নানের ছেলে মুন্না (৩০)।


ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে  মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী দুইজন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ' সন্ধ্যা সাড়ে ছয়টার সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করা কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল'।


ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ' নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে জনতা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন'।

খুঁজুন