আখেরি মোনাজাতের মধ্য দিয়ে
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। এতে অংশ নেন লাখো মুসল্লি।
মোনাজাতে দেশ ও জাতির
মঙ্গল কামনাসহ ইহকালের শান্তি, পরকালের মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও
সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় মুসল্লিদের ‘আমিন আমিন’ধ্বনিতে
মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর।
রবিবার সকাল সাড়ে ৯টায় মোনাজাত শেষে মুসল্লিরা ফিরতে শুরু করেছেন। এতে সড়ক,
ট্রেন এবং নৌপথে ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছেন
মুসল্লিরা। কেউ কেউ যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটেই রওনা দিয়েছেন।
এদিকে ট্রেনে
যাতায়াতকারী মুসল্লিরাও ভোগান্তিতে পড়েছেন। আখেরি মোনাজাত শেষে একযোগে হাজারো
যাত্রী টঙ্গী রেলওয়ে স্টেশনে জমায়েত হন। কিন্তু যাত্রীর ভিড় ঠেলে অনেকেই ট্রেনে
উঠতে পারেননি।
এর আগে সকাল ৯টা ১
মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াত বাংলাদেশের
শীর্ষ মুরব্বি, কাকরাইল মসজিদের খতিব মাওলানা যোবায়ের।
গণপরিবহন না থাকায় বিপাকে মুসল্লিরা
গণপরিবহন না থাকায় বিপাকে মুসল্লিরা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। এতে অংশ নেন লাখো মুসল্লি।মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ ইহকালের শান্তি, পরকালের মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় মুসল্লিদের ‘আমিন আমিন’ধ্বনিতে মুখরিত হয়ে
ওঠে টঙ্গীর তুরাগতীর। রবিবার সকাল সাড়ে ৯টায় মোনাজাত শেষে মুসল্লিরা ফিরতে শুরু করেছেন। এতে সড়ক, ট্রেন এবং নৌপথে ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছেন মুসল্লিরা। কেউ কেউ যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটেই রওনা দিয়েছেন।এদিকে ট্রেনে যাতায়াতকারী মুসল্লিরাও ভোগান্তিতে পড়েছেন।
আখেরি মোনাজাত শেষে একযোগে হাজারো যাত্রী টঙ্গী রেলওয়ে স্টেশনে জমায়েত হন। কিন্তু যাত্রীর ভিড় ঠেলে অনেকেই ট্রেনে উঠতে পারেননি। এর আগে সকাল ৯টা ১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল মসজিদের খতিব মাওলানা যোবায়ের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত