রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় গণপরিবহনে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিতে কর্মশালা

গণপরিবহনে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিতে কর্মশালা

নারী ও কন্যাদের প্রতি সহিংসতা প্রতিরোধ (End Violence Against Women and Girls – EVAWG) এবং গণপরিবহনে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ভবনের সম্মেলনকক্ষে “Women & Girls Safety Interventions Workshop” অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি যুক্তরাজ্যের Foreign, Commonwealth & Development Office (FCDO)-এর Green Cities, Infrastructure and Energy Program (GCIEP) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর যৌথ উদ্যোগে, Transport for London (TfL) ও ব্রিটিশ হাই কমিশন, ঢাকা-এর সহযোগিতায় আয়োজিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন নীলিমা আখতার, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), ডিটিসিএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস অ্যালিস ডে এর নেতৃত্বে Transport for London (TfL)-এর বিশেষজ্ঞ দল এবং ডিটিসিএ, ডিএমপি, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশন, বিআরটিএ, বিআরটিসি, ঢাকা বিআরটি কোম্পানি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিএমটিসিএলসহ বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

কর্মশালায় মূল আলোচ্য বিষয় ছিল—

১. অংশীজনদের প্রশিক্ষণ চাহিদা ও নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ চিহ্নিতকরণ;

২. নিরাপত্তা উদ্বেগ রিপোর্ট ও প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে অংশীজনদের বর্তমান ভূমিকা বিশ্লেষণ,

৩. গণপরিবহনে হটলাইন ও রিপোর্টিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতামত বিনিময়;

৪. ভবিষ্যৎ EVAWG প্রশিক্ষণ সেশনের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান ;

৫. Transport for London (TfL) ও শক্তি ফাউন্ডেশনের গবেষণা থেকে প্রাপ্ত অনুসন্ধান ও সুপারিশ উপস্থাপন।

কর্মশালায় বক্তারা বলেন, গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা টেকসই শহর ও নিরাপদ চলাচলের অন্যতম পূর্বশর্ত। নীতি, অবকাঠামো ও আচরণগত পরিবর্তনের সমন্বিত প্রয়াসই এই চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে নীলিমা আখতার বলেন, ‘ডিটিসিএ গণপরিবহনে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। এই ধরনের যৌথ কর্মশালা আমাদেরকে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতা সমন্বয় করে আরও কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে নির্দিষ্ট বিষয়ে আইডিয়া বিনিময় সেশন পরিচালনা করা হয়। প্রতিটি গ্রুপ তাদের স্থানীয় বাস্তবতার ভিত্তিতে সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপন করে, যা ভবিষ্যতে গণপরিবহনে নারী ও কন্যাদের নিরাপত্তা উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে। কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ তুষার, ম্যাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (চ.দা.), ডিটিসিএ।

ডিটিসিএ বিশ্বাস করে, কর্মশালায় প্রাপ্ত অভিজ্ঞতা, মতামত ও প্রস্তাবনাগুলো ভবিষ্যতে গণপরিবহনে নারী ও কন্যাদের নিরাপত্তা বিষয় নীতি, প্রশিক্ষণ ও নিরাপত্তা কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুঁজুন