রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় গণপরিবহনে ভাড়ার নামে চলছে অরাজকতা

গণপরিবহনে ভাড়ার নামে চলছে অরাজকতা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়তি ভাড়ার নামে দেশব্যাপী গণপরিবহনে শুরু হয়েছে অরাজকতা। সরকারের দেয়া প্রজ্ঞাপনকে পাত্তা না দিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। কোনো কোনো পরিবহন কর্তৃপক্ষের আচরণকে রীতিমতো গলাকাটা বলে দাবি করছেন তারা। মহানগরীতে চলাচলরত বাস মিনিবাস থেকে শুরু করে দূরপাল্লার বাসেও চলছে এই অরাজকতা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়ার চার্ট বাসে টাঙিয়ে রাখার কথা বলা হলেও কোনো বাসেই তা দেখা যায়নি। উল্টো প্রজ্ঞাপনের কথা বলে ভাড়া কমানোর দাবি তোলা নিয়ে যাত্রীদের সাথে বাস শ্রমিকদের বাগবিতণ্ডার খবর পাওয়া গেছে। 

মহাখালী বাসটার্মিনালে যাত্রীদের কাছ থেকে নিজেদের ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে কাউন্টারগুলো। ভাড়া বাড়ানোর খবরে কোনো কোনো রুটে ২৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেয়া অভিযোগ রয়েছে। যাত্রীদের অভিযোগ, সরকারনির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া নিচ্ছে বাসমালিকরা। ফলে কাউন্টারে এসে টিকিট কাটতে গিয়ে অনেকটা অপ্রস্তুত হয়ে যাচ্ছেন। ভাড়া গুনে অনেক যাত্রী গন্তব্যে যাবেন তা নিয়ে দ্বিধায় পড়েছেন। কারণ বাসমালিকরা রুট অনুসারে নতুন করে সর্বনিম্ন ৬০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছে। তবে কোনো কাউন্টারে নতুন ভাড়ার কোনো তালিকা চোখে পড়েনি।

খুঁজুন