সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ২০

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকনিকের গাড়ি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে শিক্ষা সফর শেষে তিনটি বাসে করে যশোর ফিরছিলেন বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ প্রায় দুইশোজন। রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানীর বাটিয়াপাড়া মোড়ে পৌছালে একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে যায়। এতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা লাগে রাস্তার পাশের গাছের সাথে ।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস।

স্বজনরা জানান, দুর্ঘটনার পর আহত ২০ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় যশোর হাসপাতালে । আহতদের মধ্যে তিনজনকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে । আহতদের সর্বোচ্চ সেবা দিতে সব ধরনের প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসনও ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষার্থীরা ।

খুঁজুন