রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গোসলের ফান ভিডিও করতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গোসলের ফান ভিডিও করতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃ

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলের ফান ভিডিও করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে দশম শ্রেনীর স্কুল ছাত্র তামজিদ হোসেন । শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে বন্দরের ব্রক্ষ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার হয়।

শুক্রবার দুপুরে সোনারগাঁওয়ের বাসিন্দা স্কুুলছাত্র তামজিদ, রিফাত, ফরহাদ, বেলায়েত ও ফাহাদ সহ ৭ বন্ধু মিলে গোসলের ফান ভিডিও তৈরি বন্দরের ব্রক্ষ্মপুত্র নদে যায়। নদীতে গোসল ও ভিডিও ধারণ করার এক পর্যায়ে তামজিদ পানিতে তলিয়ে যায়। তামজিদের বন্ধুরা জানায়,তারা কেউই সাঁতার জানেনা। আশেপাশের লোকজনকে ডাকলে তারা এগিয়ে এসে তামজিদ উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দিলে তারা তল্লাশী চালিয়ে শনিবার রাতে তামজিদের লাশ উদ্ধার করে।

নিহত তামজিদ হোসেন কাচঁপুর সিনহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও বাড়িপাড়া এলাকার শাহীন মিয়ার ছেলে। স্কুলছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। 

খুঁজুন