জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হয়েছে, এজন্য গরীব দেশগুলোকে অর্থ দেয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে কপ-টোয়েন্টি সেভেন সম্মেলনে।
বাংলাদেশ সময়ে রবিবার সকালে, লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনে চুক্তি চূড়ান্ত হয়। এর আগে, শনিবার, মিশরের শারম আল শাইখে জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগ কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা প্রদানের বিষয়ে একমত হয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ধনী এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘লস অ্যান্ড ড্যামেজ' তহবিল গঠন নিয়ে আলোচনা প্রত্যাশিত সময়ের চেয়েও দীর্ঘ হতে শুরু করে৷ নয় নভেম্বর শুরু হওয়া জলবায়ু সম্মেলন ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ বরং ১৯ নভেম্বর বাড়তি দিনে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয় সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷
গরীব দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত
গরীব দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত
জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হয়েছে, এজন্য গরীব দেশগুলোকে অর্থ দেয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে কপ-টোয়েন্টি সেভেন সম্মেলনে।বাংলাদেশ সময়ে রবিবার সকালে, লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনে চুক্তি চূড়ান্ত হয়। এর আগে, শনিবার, মিশরের
শারম আল শাইখে জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগ কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা প্রদানের বিষয়ে একমত হয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ধনী এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘লস অ্যান্ড ড্যামেজ' তহবিল গঠন নিয়ে আলোচনা প্রত্যাশিত সময়ের চেয়েও দীর্ঘ
হতে শুরু করে৷ নয় নভেম্বর শুরু হওয়া জলবায়ু সম্মেলন ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ বরং ১৯ নভেম্বর বাড়তি দিনে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয় সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত