আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও
বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মৌসুমের
স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ
পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা
থাকতে পারে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রাজধানী ঢাকায়
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে তাপপ্রবাহ বাড়তে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও
চট্টগ্রাম বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ
বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য
বৃদ্ধি পেতে পারে।
সোমবার দেশের
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সোমবার
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা বেড়ে ৩৮
দশমিক ১; রংপুরে ৩৪ দশমিক ৯; ময়মনসিংহে
৩৪ দশমিক ৭; সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস; চট্টগ্রামে ৩৬ দশমিক ২; খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৬
দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
গরমের তীব্রতা বৃদ্ধির আভাস
গরমের তীব্রতা বৃদ্ধির আভাস
আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।রাজধানী ঢাকায় সোমবার আবহাওয়ার
পূর্বাভাসে বলা হয়, সারা দেশে তাপপ্রবাহ বাড়তে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা
হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা বেড়ে ৩৮ দশমিক ১; রংপুরে ৩৪ দশমিক ৯; ময়মনসিংহে ৩৪ দশমিক ৭; সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস; চট্টগ্রামে ৩৬ দশমিক ২; খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত