ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, হাদির মরদেহ এখানে রাখার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা আমাদের বলার পর আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।
বিজিবি ও পুলিশ হৃদরোগ ইন্সটিটিউটে নিরাপত্তা জোরদার করেছে।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন।
হাদির মরদেহবহনকারী গাড়িটি বিমানবন্দর ৮নম্বর গেইট থেকে বের হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আসে
শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসমান শরিফ হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।’
হাদির মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে
হাদির মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ।তিনি বলেন, হাদির মরদেহ এখানে রাখার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা আমাদের বলার পর আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।বিজিবি ও পুলিশ হৃদরোগ ইন্সটিটিউটে নিরাপত্তা জোরদার করেছে।এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টার
দিকে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন।হাদির মরদেহবহনকারী গাড়িটি বিমানবন্দর ৮নম্বর গেইট থেকে বের হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আসেশনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত
মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসমান শরিফ হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।’
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত