মইনুল ইসলাম মিতুল : গরমে হাঁসফাঁস মানুষের জীবন। এ অবস্থায় তাপপ্রবাহ কমার তেমন কোনো সুসংবাদ না থাকলেও বৃষ্টি হতে পারে। দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ ছাড়া রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত দেশের আট বিভাগেই বৃষ্টির দেখা মিলেছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সাতক্ষীরায় ৩৫ মিলিমিটার। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী ও পাবনার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টির আভাস
হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টির আভাস
মইনুল ইসলাম মিতুল : গরমে হাঁসফাঁস মানুষের জীবন। এ অবস্থায় তাপপ্রবাহ কমার তেমন কোনো সুসংবাদ না থাকলেও বৃষ্টি হতে পারে। দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ ছাড়া রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত দেশের আট বিভাগেই বৃষ্টির দেখা মিলেছে। সর্বোচ্চ বৃষ্টিপাত
রেকর্ড হয়েছে সাতক্ষীরায় ৩৫ মিলিমিটার। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী ও পাবনার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। সারা
দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।অন্যদিকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত