গাজায় এত ধ্বংসযজ্ঞ চালিয়ে হামাসের জনপ্রিয়তা একটুও কমাতে পারেনি ইসরায়েল। উল্টো স্বাধীনতাকামী সংগঠনটি অবরুদ্ধ উপত্যকার মানুষের মধ্যে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি জরিপে উঠে এসেছে সেই তথ্য।
মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের একটি বিশাল অংশ হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পারবে, এমনটাও মনে করছেন না। ফিলিস্তিনিদের মধ্যে গত দুই বছরে হামাসের সমর্থন বেড়েছে অনেক গুণে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ফাতাহর প্রতি অসন্তোষও গভীর হয়েছে।
প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ (পিসিপিএসআর) কর্তৃক ২২-২৫ অক্টোবর পরিচালিত এক জরিপে দেখা গেছে, পশ্চিম তীর ও গাজা জুড়ে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের তীব্র বিরোধিতা করেছেন। এমনকি যদি এর ফলস্বরূপ ইসরায়েলি হামলা পুনরায় শুরু হয় তবু তারা হামাসের পক্ষে থাকবেন বলে জানিয়েছেন।
বিশেষত পশ্চিমতীরে এই বিরোধিতা সবচেয়ে শক্তিশালী। যেখানে প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা চান যে হামাস তাদের অস্ত্র ধরে রাখুক। এই অঞ্চলটি হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) শাসন করে। অন্যদিকে গাজায় ৫৫ শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন।
জরিপটিতে ১২০০ মানুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এতে দেখা গেছে, ফিলিস্তিনিদের ৬২ শতাংশ মনে করেন ট্রাম্পের পরিকল্পনা যুদ্ধ একবারে স্থায়ী হবে না। পশ্চিমতীরে এই হতাশা আরও বেশি। যেখানে ৬৭ শতাংশ উত্তরদাতা পরিকল্পনার সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। গাজায় এই হার ৫৪ শতাংশ।
হামাস অস্ত্র ছাড়ুক চান না অধিকাংশ ফিলিস্তিনি
হামাস অস্ত্র ছাড়ুক চান না অধিকাংশ ফিলিস্তিনি
গাজায় এত ধ্বংসযজ্ঞ চালিয়ে হামাসের জনপ্রিয়তা একটুও কমাতে পারেনি ইসরায়েল। উল্টো স্বাধীনতাকামী সংগঠনটি অবরুদ্ধ উপত্যকার মানুষের মধ্যে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি জরিপে উঠে এসেছে সেই তথ্য।মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের একটি বিশাল অংশ হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পারবে, এমনটাও মনে করছেন না। ফিলিস্তিনিদের মধ্যে গত দুই বছরে হামাসের সমর্থন বেড়েছে
অনেক গুণে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ফাতাহর প্রতি অসন্তোষও গভীর হয়েছে।প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ (পিসিপিএসআর) কর্তৃক ২২-২৫ অক্টোবর পরিচালিত এক জরিপে দেখা গেছে, পশ্চিম তীর ও গাজা জুড়ে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের তীব্র বিরোধিতা করেছেন। এমনকি যদি এর ফলস্বরূপ ইসরায়েলি হামলা পুনরায় শুরু হয় তবু তারা হামাসের পক্ষে থাকবেন বলে জানিয়েছেন।বিশেষত পশ্চিমতীরে এই বিরোধিতা সবচেয়ে শক্তিশালী। যেখানে প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা চান যে
হামাস তাদের অস্ত্র ধরে রাখুক। এই অঞ্চলটি হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) শাসন করে। অন্যদিকে গাজায় ৫৫ শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন।জরিপটিতে ১২০০ মানুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এতে দেখা গেছে, ফিলিস্তিনিদের ৬২ শতাংশ মনে করেন ট্রাম্পের পরিকল্পনা যুদ্ধ একবারে স্থায়ী হবে না। পশ্চিমতীরে এই হতাশা আরও বেশি। যেখানে ৬৭ শতাংশ উত্তরদাতা পরিকল্পনার সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। গাজায় এই হার ৫৪ শতাংশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত