ঘূর্ণিঝড় হামুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে। প্রবল বেগে
ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। ধারণা করা হচ্ছে, বুধবার (২৫ অক্টোবর)
ঘূর্ণিঝড়টি দেশের স্থলভাগে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে হামুনের গতিপথ
পর্যবেক্ষণে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি
উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে ভোলা হয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল
অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে
পারে।
উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি,
বরগুনা, চট্টগ্রাম, ফেনী নোয়াখলী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ
ও চরসমূহকে ৭ নম্বর বিপদ সংকত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব অঞ্চলেই বেশি ক্ষতি
হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়টি ১৮ থেকে ২০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর
হচ্ছে। উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুটের বেশি জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট মেঘমালার অগ্রভাগ এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায়
প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
হামুনের গতিপথ, ঝুঁকিতে ১১ জেলা
হামুনের গতিপথ, ঝুঁকিতে ১১ জেলা
ঘূর্ণিঝড় হামুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে। প্রবল বেগে ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। ধারণা করা হচ্ছে, বুধবার (২৫ অক্টোবর) ঘূর্ণিঝড়টি দেশের স্থলভাগে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে হামুনের গতিপথ পর্যবেক্ষণে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে ভোলা হয়ে
বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী নোয়াখলী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৭ নম্বর বিপদ সংকত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব অঞ্চলেই
বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি ১৮ থেকে ২০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুটের বেশি জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট মেঘমালার অগ্রভাগ এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত