সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর হাওরে আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে নেত্রকোনায় মত বিনিময় সভা

হাওরে আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে নেত্রকোনায় মত বিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের ফসল রক্ষায় আগাম বন্যার পূর্বাভাস ও প্রস্তুতি নিয়ে মত বিনিময় ও পূর্বাভাস মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(১৮ ডিসেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপ্তি মত বিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহ গুরুত্বপূর্ণ সকল দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন। 

এতে খালিয়াজুরী হাওর অঞ্চলের কৃষকসহ জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।  

দুদিন ব্যাপী বাংলাদেশের উত্তর পুর্ব হাওর অঞ্চলে আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে করনীয় নিয়ে আবহাওয়ার আগাম আভাস সংক্রান্ত এই মহড়া করা হয়। 

এতে করে ফসল রক্ষায় আগাম সতর্কতায় কৃষকরা প্রস্তুতি নিতে পারবেন বলে মনে করেন আয়োজকরা। 

সাত দিনের পূর্বাভাস পাওয়া গেলে ধারণা নেয়া যাবে বৃষ্টি ১৪৪ মিলিমিটার হলে বন্যা হবে। তখন সে অনুযায়ী প্রস্তুতি নেয়া যাবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। 

খুঁজুন