মুহাম্মদ মাসুম খান: মুন্সিগঞ্জ জেলার, গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী গ্রাম ইসমানির চরের ঐতিহ্যবাহী খেলার মাঠটি ক্রমশ সংকোচিত হয়ে আসছে।
চারদিকে বাড়ি ঘর উঠায় ধীরে ধীরে মা্ঠটি ছোট হয়ে গেছে দখলের কারনে। এলাকাবাসীর মতে এই মাঠটি এক সময় অনেক বড় ছিল,সবুজ ঘাসে ভরা একটি পরিপুর্ন ফুটবল মাঠ ছিল । এক সময় এসডি খান স্মৃতি ফুটবল টূর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্টের খেলা হতো এই মাঠে।
উপজেলা এবং জেলার স্বনামধন্য খেলোয়াড়সহ পাশ্ববর্তী জেলা নাঃগঞ্জের অনেক দেশ বরেন্য জাতীয় খেলোয়াড় এখানে এসে খেলতেন। নাঃগঞ্জ এবং ঢাকার বিভিন্ন বিভিন্ন নামি-দামি ক্লাবের খেলোয়াড় এখানে খেলেছেন।
এলাকার স্থানীয় মুরব্বীরা বলেন এই মাঠে এক সময় ঢাকা আবাহনী ঢাকা মোহামেডান ক্লাবের খেলোয়াড়ের খেলতে এসেছিল। এক সময় এলাকার তরুন প্রজন্ম এখানে দাড়িয়াবান্দা এবং ক্রিকেট খেলা ও খেলতো। অনেকগুলি গ্রামের মানুষের নির্মল আনন্দের উৎস ছিল এই খেলার মাঠ। কিন্তু কালের আবর্তে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি উদাসীনতায় খেলায় মাঠটি এখন ক্রমশ খেলার অনুপুযোগি হয়ে যাচ্ছে।
বিশাল প্রশস্থ এবং সবুজ মাঠটি এখন সংকীর্ণ এবং বালিময় ভূমিতে পরিনত হয়েছে। খেলার মাঠের অভাবে এলাকার শিশু-কিশোর ও তরুণ সমাজ মোবাইল আসক্তিসহ বিভিন্ন মাদক ও নেশায় জড়িয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবী মাঠটি যেন দ্রুত দখলমুক্ত করে সংস্কার করে খেলার উপযোগী করা হয়।
এই ব্যাপারে বর্তমান স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মনিরুল হল মিঠুর সাথে কথা বললে তিনি নতুন প্রজন্মকে সুস্থ্য-সবল,মাদক ও নেশামুক্ত রাখতে খেলার মাঠের গুরুত্বের প্রতি নিজের ইতিবাচক বক্তব্য তুলে ধরেন। তিনি অবিলম্বে খেলার মাঠটির চারদিকে দেয়াল নির্মানসহ মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করে তোলার আশ্বাস দেন। সম্ভবহলে তিনি মাঠের এক পাশে ছোট গ্যালারি নির্মান করে একটি মিনি স্টেডিয়ামে পরিনত করে দেয়ার কথা বলেন।
চেয়ারম্যান সাহেব বর্তমান ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের একজন নিবেদিত কর্মী হিসেবে তার ইউনিয়নে যুব সমাজসহ সকলের জন্য খেলাধুলা এবং সুস্থ্য বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন।
ইসমানি চরের সন্তান বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মোঃ তানেছ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই মাঠে তিনি আবাহনীর সোহরাব,জামিলসহ বিভিন্ন খেলোয়াড় এনেছেন।এই মাঠটি আগে অনেক বড় এবং একটি পূর্নাঙ্গ ফুটবল মাঠ ছিল। তিনি আফসোস করে বলেন খেলার মাঠটির সংস্কার অতীব জরুরী।
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলার মাঠ,নেশায় জড়িয়ে যাচ্ছে যুব সমাজ
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলার মাঠ,নেশায় জড়িয়ে যাচ্ছে যুব সমাজ
মুহাম্মদ মাসুম খান: মুন্সিগঞ্জ জেলার, গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী গ্রাম ইসমানির চরের ঐতিহ্যবাহী খেলার মাঠটি ক্রমশ সংকোচিত হয়ে আসছে। চারদিকে বাড়ি ঘর উঠায় ধীরে ধীরে মা্ঠটি ছোট হয়ে গেছে দখলের কারনে। এলাকাবাসীর মতে এই মাঠটি এক সময় অনেক বড় ছিল,সবুজ ঘাসে ভরা একটি পরিপুর্ন ফুটবল মাঠ ছিল । এক সময় এসডি খান স্মৃতি ফুটবল টূর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্টের খেলা হতো এই মাঠে। উপজেলা এবং জেলার স্বনামধন্য খেলোয়াড়সহ পাশ্ববর্তী জেলা নাঃগঞ্জের অনেক দেশ বরেন্য জাতীয় খেলোয়াড় এখানে এসে খেলতেন। নাঃগঞ্জ এবং ঢাকার বিভিন্ন বিভিন্ন নামি-দামি ক্লাবের খেলোয়াড় এখানে খেলেছেন। এলাকার স্থানীয় মুরব্বীরা বলেন এই মাঠে এক সময় ঢাকা আবাহনী ঢাকা মোহামেডান ক্লাবের খেলোয়াড়ের খেলতে এসেছিল। এক সময়
এলাকার তরুন প্রজন্ম এখানে দাড়িয়াবান্দা এবং ক্রিকেট খেলা ও খেলতো। অনেকগুলি গ্রামের মানুষের নির্মল আনন্দের উৎস ছিল এই খেলার মাঠ। কিন্তু কালের আবর্তে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি উদাসীনতায় খেলায় মাঠটি এখন ক্রমশ খেলার অনুপুযোগি হয়ে যাচ্ছে। বিশাল প্রশস্থ এবং সবুজ মাঠটি এখন সংকীর্ণ এবং বালিময় ভূমিতে পরিনত হয়েছে। খেলার মাঠের অভাবে এলাকার শিশু-কিশোর ও তরুণ সমাজ মোবাইল আসক্তিসহ বিভিন্ন মাদক ও নেশায় জড়িয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবী মাঠটি যেন দ্রুত দখলমুক্ত করে সংস্কার করে খেলার উপযোগী করা হয়। এই ব্যাপারে বর্তমান স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মনিরুল হল মিঠুর সাথে কথা বললে তিনি নতুন প্রজন্মকে সুস্থ্য-সবল,মাদক ও নেশামুক্ত রাখতে খেলার মাঠের গুরুত্বের প্রতি নিজের ইতিবাচক বক্তব্য তুলে ধরেন। তিনি অবিলম্বে
খেলার মাঠটির চারদিকে দেয়াল নির্মানসহ মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করে তোলার আশ্বাস দেন। সম্ভবহলে তিনি মাঠের এক পাশে ছোট গ্যালারি নির্মান করে একটি মিনি স্টেডিয়ামে পরিনত করে দেয়ার কথা বলেন। চেয়ারম্যান সাহেব বর্তমান ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের একজন নিবেদিত কর্মী হিসেবে তার ইউনিয়নে যুব সমাজসহ সকলের জন্য খেলাধুলা এবং সুস্থ্য বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন। ইসমানি চরের সন্তান বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মোঃ তানেছ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই মাঠে তিনি আবাহনীর সোহরাব,জামিলসহ বিভিন্ন খেলোয়াড় এনেছেন।এই মাঠটি আগে অনেক বড় এবং একটি পূর্নাঙ্গ ফুটবল মাঠ ছিল। তিনি আফসোস করে বলেন খেলার মাঠটির সংস্কার অতীব জরুরী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত