হবিগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সকাল ৮টায় জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজে, শুরু হয় বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। নির্বাচনের জন্য জেলার সাথে সারাদেশের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। জরুরি কাজে বিকল্প পরিবহন হিসেবে সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোন মাধ্যমে গন্তব্যে পৌঁছুতে যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। যাত্রীরা বলছেন, নির্বাচনের কারণে পুরোপুরি বাস চলাচল বন্ধ রাখা ঠিক হয়নি।
হবিগঞ্জে গণপরিবহন বন্ধ
হবিগঞ্জে গণপরিবহন বন্ধ
হবিগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।সকাল ৮টায় জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজে, শুরু হয় বাস-মিনিবাস, কোচ ও
মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। নির্বাচনের জন্য জেলার সাথে সারাদেশের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। জরুরি কাজে বিকল্প পরিবহন
হিসেবে সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোন মাধ্যমে গন্তব্যে পৌঁছুতে যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। যাত্রীরা বলছেন, নির্বাচনের কারণে পুরোপুরি বাস চলাচল বন্ধ রাখা ঠিক হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত