শুরু হয়েছে নতুন ফসল ঘরে তোলার মাস অগ্রহায়ণ। হেমন্তের প্রাণ নবান্ন উৎসবে, এবারো নানা আয়োজন শিল্পকলা একাডেমিতে। গান, নাচ আর কবিতায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার নতুন ফসল ঘরে তোলার সংস্কৃতি।
এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই শ্লোগানে, সকাল সাড়ে ৭টায় শুরু হয় উৎসব। বাঁশির সুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির ঐতিহ্য আর শিকড় সন্ধানে কৃষকের ধানকাটা ও ফসল ঘরে তোলার এই উৎসব প্রতি বছর উদযাপন করে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ। অনুষ্ঠানে নবান্ন কথন ছাড়াও থাকছে দলীয় নৃত্য, আবৃত্তি, সম্মেলক গান, রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি, আদিবাসী গান এবং নজরুল সঙ্গীতের পরিবেশনা। এছাড়াও রয়েছে নতুন ধানের খই, মুড়ি-মুড়কি ও পিঠা-পুলির আয়োজন।
হেমন্তের প্রাণ নবান্ন উৎসব আজ
হেমন্তের প্রাণ নবান্ন উৎসব আজ
শুরু হয়েছে নতুন ফসল ঘরে তোলার মাস অগ্রহায়ণ। হেমন্তের প্রাণ নবান্ন উৎসবে, এবারো নানা আয়োজন শিল্পকলা একাডেমিতে। গান, নাচ আর কবিতায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার নতুন ফসল ঘরে তোলার সংস্কৃতি।এসো মিলি সবে
নবান্নের উৎসবে, এই শ্লোগানে, সকাল সাড়ে ৭টায় শুরু হয় উৎসব। বাঁশির সুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির ঐতিহ্য আর শিকড় সন্ধানে কৃষকের ধানকাটা ও ফসল ঘরে তোলার এই উৎসব প্রতি বছর উদযাপন করে
জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ। অনুষ্ঠানে নবান্ন কথন ছাড়াও থাকছে দলীয় নৃত্য, আবৃত্তি, সম্মেলক গান, রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি, আদিবাসী গান এবং নজরুল সঙ্গীতের পরিবেশনা। এছাড়াও রয়েছে নতুন ধানের খই, মুড়ি-মুড়কি ও পিঠা-পুলির আয়োজন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত