আন্তর্জাতিক ডেস্ক : বর্ষার প্রবল বৃষ্টি থেকে কোনভাবেই রেহাই পাচ্ছে না ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত হিমাচল প্রদেশ। পাহাড়ি রাজ্যটিতে ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধস। যার ফলে এখন পর্যন্ত ২০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে।
রবিবার ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ভারতের হিমাচল প্রদেশে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে ২০০ এরও বেশি সড়কে ভূমিধসের কারণে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রবিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানিয়ে ভারতের আবহাওয়া বিভাগ হিমাচলে অরেঞ্জ এলার্ট জারি করেছে।
এদিকে রবিবার সকালে ভূমিধসের কারণে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ডাকেশে জাতীয় সড়ক এনএইচ ২০৫ অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় দুটি ট্রাক ও একটি মোটরযান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় আবহাওয়া অফিস জানায়, আগামী আরও কয়েক দিন বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক শহরে।
এদিকে রাজ্য জুড়ে ধসে যাওয়া সড়ক মেরামতের কাজ চললেও ভারী বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া বিকল্প সড়কে জলাবদ্ধতার ফলে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া টানা বৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলোতে পানি বেড়ে দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা।
ভারী বৃষ্টিতে শনিবার, নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এবং রাতে ভ্রমণ এড়ানোর পরামর্শ জারি করেছে হিমাচল প্রদেশ পুলিশ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে তারা।
হিমাচলে প্রবল বৃষ্টিতে দুইশর বেশি সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন
হিমাচলে প্রবল বৃষ্টিতে দুইশর বেশি সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক ডেস্ক : বর্ষার প্রবল বৃষ্টি থেকে কোনভাবেই রেহাই পাচ্ছে না ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত হিমাচল প্রদেশ। পাহাড়ি রাজ্যটিতে ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধস। যার ফলে এখন পর্যন্ত ২০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে।রবিবার ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।ভারতের হিমাচল প্রদেশে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে ২০০ এরও বেশি সড়কে ভূমিধসের কারণে রাজ্যের এক প্রান্ত থেকে
অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।রবিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানিয়ে ভারতের আবহাওয়া বিভাগ হিমাচলে অরেঞ্জ এলার্ট জারি করেছে।এদিকে রবিবার সকালে ভূমিধসের কারণে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ডাকেশে জাতীয় সড়ক এনএইচ ২০৫ অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় দুটি ট্রাক ও একটি মোটরযান ক্ষতিগ্রস্ত হয়েছে।ভারতীয় আবহাওয়া অফিস জানায়, আগামী আরও কয়েক দিন বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক
শহরে।এদিকে রাজ্য জুড়ে ধসে যাওয়া সড়ক মেরামতের কাজ চললেও ভারী বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া বিকল্প সড়কে জলাবদ্ধতার ফলে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া টানা বৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলোতে পানি বেড়ে দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা।ভারী বৃষ্টিতে শনিবার, নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এবং রাতে ভ্রমণ এড়ানোর পরামর্শ জারি করেছে হিমাচল প্রদেশ পুলিশ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত