বিনোদন ডেস্ক : কোনো মিশনই যে তার কাছে ‘ইমপসিবল’ নয়, তা আরও একবার প্রমাণ করলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। একবার শুনেই পরিষ্কার হিন্দি ভাষায় কথা বললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা দেখে অবাক নেটিজেনরা।
বুধবার (১২ জুলাই) ভারতে মুক্তি পাবে টমের ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ১’। তারই প্রচারে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হলিউডের হার্টথ্রব। কথার মাঝে সঞ্চালক বলেন, ‘আপনার কাছে কোনো কিছুই ইমপসিবল নয়। গড়গড় করে ফ্রেঞ্চ বলতে পারেন। আমি ভাবছিলাম, এবার লোকটা আমার সঙ্গে হিন্দি বলতে শুরু করবে নাকি!’
তার মুখের কথা শেষ হতে না হতেই টম বলেন, ‘আপনি চান আমি হিন্দি বলি, অবশ্যই বলব।’ তারপরই সঞ্চালক বললেন, ‘নমস্তে, আপ ক্যায়সে হ্যায়?’ তাকে অনুকরণ করে একই কথা বলে ওঠেন হলিউড সুপারস্টার। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।
বয়স ৬১ বছর। তবে এখনো নারীদের হৃদয়ে নিজের স্থান ধরে রেখেছেন টম। এখনো স্টান্ট করতে পিছপা হন না তিনি। খুব কম ক্ষেত্রেই স্ট্যানম্যানের সাহায্য নেন। ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির দুর্দান্ত স্টান্টগুলো করার জন্য মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন টম। মহাকাশে গিয়েও শুটিং করেছেন তিনি।
হিন্দি বলছেন টম ক্রুজ, অবাক নেটিজেনরা
হিন্দি বলছেন টম ক্রুজ, অবাক নেটিজেনরা
বিনোদন ডেস্ক : কোনো মিশনই যে তার কাছে ‘ইমপসিবল’ নয়, তা আরও একবার প্রমাণ করলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। একবার শুনেই পরিষ্কার হিন্দি ভাষায় কথা বললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা দেখে অবাক নেটিজেনরা।বুধবার (১২ জুলাই) ভারতে মুক্তি পাবে টমের ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ১’। তারই প্রচারে এক সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়েছিলেন হলিউডের হার্টথ্রব। কথার মাঝে সঞ্চালক বলেন, ‘আপনার কাছে কোনো কিছুই ইমপসিবল নয়। গড়গড় করে ফ্রেঞ্চ বলতে পারেন। আমি ভাবছিলাম, এবার লোকটা আমার সঙ্গে হিন্দি বলতে শুরু করবে নাকি!’তার মুখের কথা শেষ হতে না হতেই টম বলেন, ‘আপনি চান আমি হিন্দি বলি, অবশ্যই বলব।’ তারপরই সঞ্চালক বললেন, ‘নমস্তে, আপ ক্যায়সে হ্যায়?’ তাকে অনুকরণ
করে একই কথা বলে ওঠেন হলিউড সুপারস্টার। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।বয়স ৬১ বছর। তবে এখনো নারীদের হৃদয়ে নিজের স্থান ধরে রেখেছেন টম। এখনো স্টান্ট করতে পিছপা হন না তিনি। খুব কম ক্ষেত্রেই স্ট্যানম্যানের সাহায্য নেন। ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির দুর্দান্ত স্টান্টগুলো করার জন্য মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন টম। মহাকাশে গিয়েও শুটিং করেছেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত