শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় হজের অনুমতি পাচ্ছেন বিশ্বের ১০ লাখ মুসল্লি

হজের অনুমতি পাচ্ছেন বিশ্বের ১০ লাখ মুসল্লি

শর্ত মেনে দেশ-বিদেশের মোট ১০ লাখ মুসলমান হজে পালনে যেতে পারবেন। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, হজ আদায়কারী মুসল্লিদের বয়স অবশ্যই ৬৫ বছরের কম হতে হবে। সেইসাথে থাকতে হবে করোনা টিকার সনদ।

বিদেশিদের জন্য দেশটিতে রওনা দেয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভের সনদ থাকতে হবে। হজ আদায়কালে সকল মুসল্লিকে এসব বিধিনিষেধ মানতে বলা হয়।

গত দুবছর করোনার কারণে হজের অনুমতি পান সীমিত সংখ্যক মুসল্লি। গত বছরই সৌদি আরব মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিয়েছিল। এবার বিশ্বব্যাপী টিকা কার্যক্রম জোরদার হওয়ায় কমে এসেছে করোনাভাইরাসের প্রকোপ। তাই ১০ লাখ মুসল্লিকে হজ পালনের সুযোগ দেয়া হচ্ছে।

এবারের হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসে। বিশ্বব্যাপী ভাইরাসের আবির্ভাবের আগে প্রতিবছর ২৫ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরব আসত।

খুঁজুন