রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে ইতিহাসের অন্যতম জঘন্য জঙ্গি হামলার ছয় বছর আজ। ভয়াবহ ওই হামলায় ১৭ বিদেশিসহ প্রাণ যায় ২২ জনের। এই দিনে নৃশংস হত্যাযজ্ঞ ও প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মিদশার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো জাতিকে।
২০১৬ সালের ১ জুলাই রাতে যেন নরক নেমে এসেছিল হলি আর্টিজান বেকারিতে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা করে ৫ শিক্ষার্থী। জিম্মি হন দেশি-বিদেশিরা।
কয়েকবার প্রস্তুতি নেওয়ার পরও স্পর্শকাতর বিবেচনায় ওই রাতের বদলে পরদিন সকালে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’ অবসান হয় জিম্মিদশার। নিহত হয় ৫ হামলাকারী।
ঘটনার পরই গ্রেপ্তার হয় হামলায় জড়িত অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় বেশ কয়েকজন। ২০১৯ সালের ২৭ নভেম্বর এ মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাসের রায় দেন আদালত।
হলি আর্টিজান হামলার ছয় বছর
হলি আর্টিজান হামলার ছয় বছর
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে ইতিহাসের অন্যতম জঘন্য জঙ্গি হামলার ছয় বছর আজ। ভয়াবহ ওই হামলায় ১৭ বিদেশিসহ প্রাণ যায় ২২ জনের। এই দিনে নৃশংস হত্যাযজ্ঞ ও প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মিদশার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো জাতিকে।২০১৬ সালের ১
জুলাই রাতে যেন নরক নেমে এসেছিল হলি আর্টিজান বেকারিতে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা করে ৫ শিক্ষার্থী। জিম্মি হন দেশি-বিদেশিরা।কয়েকবার প্রস্তুতি নেওয়ার পরও স্পর্শকাতর বিবেচনায় ওই রাতের বদলে পরদিন সকালে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যদের পরিচালিত
‘অপারেশন থান্ডারবোল্টে’ অবসান হয় জিম্মিদশার। নিহত হয় ৫ হামলাকারী।ঘটনার পরই গ্রেপ্তার হয় হামলায় জড়িত অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় বেশ কয়েকজন। ২০১৯ সালের ২৭ নভেম্বর এ মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাসের রায় দেন আদালত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত