পেশাগত জীবনের সেরা সময় দেখছেন আলিয়া ভাট। পরপর দুটি অসফল ছবির পর তার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ১০০ কোটি ছুঁইছুঁই। এবার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের ছাপ রাখতে চললেন মহেশ-কন্যা।
হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন আলিয়া। হাতেখড়িতে তার সহঅভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নিচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি।
নেটফ্লিক্সের পক্ষ থেকে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এই নতুন ধাপের খবর দিয়েছেন ভক্তদের।
তবে আলিয়া প্রথম নন। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়াও বর্তমানে দাপিয়ে কাজ করছেন বিদেশে। এ ছাড়া ঐশ্বরিয়া রাই, অনিল কাপুরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছেন একাধিকবার। সময়ের সঙ্গে যে সেই তালিকা আরও দীর্ঘ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
হলিউড মাতাবেন আলিয়া
হলিউড মাতাবেন আলিয়া
পেশাগত জীবনের সেরা সময় দেখছেন আলিয়া ভাট। পরপর দুটি অসফল ছবির পর তার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ১০০ কোটি ছুঁইছুঁই। এবার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের ছাপ রাখতে চললেন মহেশ-কন্যা।হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন আলিয়া। হাতেখড়িতে তার সহঅভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট
এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নিচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি।নেটফ্লিক্সের পক্ষ থেকে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এই নতুন ধাপের খবর দিয়েছেন
ভক্তদের।তবে আলিয়া প্রথম নন। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়াও বর্তমানে দাপিয়ে কাজ করছেন বিদেশে। এ ছাড়া ঐশ্বরিয়া রাই, অনিল কাপুরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছেন একাধিকবার। সময়ের সঙ্গে যে সেই তালিকা আরও দীর্ঘ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত