হরমুজ প্রণালি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে আমেরিকার খসড়া প্রস্তাবটি মোটেও সঠিক নয়। এর মাধ্যমে হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর চাপ সৃষ্টির মার্কিন ও বাহরাইনি কৌশলের বিরুদ্ধে চীনের সমালোচনার প্রতিই পূর্ণ সমর্থন জানাল মস্কো।
শনিবার নিজের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুশ দূত উলিয়ানভ উল্লেখ করেন, হরমুজ প্রণালি নিয়ে বাহরাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জমা দেওয়া ইরানবিরোধী খসড়া প্রস্তাবের বিষয়ে বেইজিং যে অবস্থান নিয়েছে, মস্কোও তার সঙ্গে সম্পূর্ণ একমত।
এর আগে, শুক্রবার জাতিসংঘের চীনা রাষ্ট্রদূত এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছিলেন, এই খসড়া প্রস্তাবের বিষয়বস্তু এবং পেশ করার সময়—কোনোটিই সঠিক নয় এবং এটি পাস হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো সাহায্যই করবে না।
মার্কিন-বাহরাইনি এই যৌথ খসড়া প্রস্তাবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবি জানানো হয়েছে। তবে কূটনীতিকদের ধারণা, প্রস্তাবটি ভোটাভুটির জন্য পেশ করা হলে রাশিয়া ও চীন আবারও তাদের ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে এটি বাতিল করে দেবে। এর আগের মাসেও এই দুই দেশ একই ধরনের একটি মার্কিন প্রস্তাবকে ইরানের প্রতি একপেশে আখ্যা দিয়ে ভেটো দিয়েছিল।
হরমুজ প্রণালি নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব সঠিক নয়
হরমুজ প্রণালি নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব সঠিক নয়
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে আমেরিকার খসড়া প্রস্তাবটি মোটেও সঠিক নয়। এর মাধ্যমে হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর চাপ সৃষ্টির মার্কিন ও বাহরাইনি কৌশলের বিরুদ্ধে চীনের সমালোচনার প্রতিই পূর্ণ সমর্থন জানাল মস্কো।শনিবার নিজের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া
এক পোস্টে রুশ দূত উলিয়ানভ উল্লেখ করেন, হরমুজ প্রণালি নিয়ে বাহরাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জমা দেওয়া ইরানবিরোধী খসড়া প্রস্তাবের বিষয়ে বেইজিং যে অবস্থান নিয়েছে, মস্কোও তার সঙ্গে সম্পূর্ণ একমত।এর আগে, শুক্রবার জাতিসংঘের চীনা রাষ্ট্রদূত এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছিলেন, এই খসড়া প্রস্তাবের বিষয়বস্তু এবং পেশ করার সময়—কোনোটিই সঠিক নয় এবং এটি পাস হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো সাহায্যই করবে
না।মার্কিন-বাহরাইনি এই যৌথ খসড়া প্রস্তাবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবি জানানো হয়েছে। তবে কূটনীতিকদের ধারণা, প্রস্তাবটি ভোটাভুটির জন্য পেশ করা হলে রাশিয়া ও চীন আবারও তাদের ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে এটি বাতিল করে দেবে। এর আগের মাসেও এই দুই দেশ একই ধরনের একটি মার্কিন প্রস্তাবকে ইরানের প্রতি একপেশে আখ্যা দিয়ে ভেটো দিয়েছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত