মইনুল ইসলাম মিতুল: হঠাৎ বৃষ্টিতে সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। একইসঙ্গে বাড়ছে কুয়াশা। বিকেলের দিকে বইছে হিমেল বাতাস। জেলায় জেলায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জালিয়ে চলছে যানবাহন। একই সঙ্গে শীত তীব্র হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছে মানুষ।
গাইবান্ধায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। ঠাণ্ডাজনিত নানা রোগ আক্রান্ত হচ্ছে শিশু, বয়স্করা। এছাড়া জড়োসড়ো গবাদী পশুনিয়েও বিপাকে পড়েছেন মানুষ ।
দিনাজপুরেও ঘন কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা কেউ। কাজে যেতে না পেরে বেকার হয়ে গেছেন, বহু দিন মজুর ।আগামী দু'এক দিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
কুড়িগ্রামের দিনের বেলা স্বাভাবিক থাকলেও বিকেল থেকে বাড়ছে ঠান্ডার প্রকোপ। এতে বিপর্যস্ত ১৬টি নদ-নদী ও ৫টি চর এলাকার প্রায় ৬ লাখ মানুষ।
হঠাৎ বৃষ্টিতে বাড়ছে শীত
হঠাৎ বৃষ্টিতে বাড়ছে শীত
মইনুল ইসলাম মিতুল: হঠাৎ বৃষ্টিতে সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। একইসঙ্গে বাড়ছে কুয়াশা। বিকেলের দিকে বইছে হিমেল বাতাস। জেলায় জেলায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জালিয়ে চলছে যানবাহন।
একই সঙ্গে শীত তীব্র হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছে মানুষ। গাইবান্ধায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। ঠাণ্ডাজনিত নানা রোগ আক্রান্ত হচ্ছে শিশু, বয়স্করা। এছাড়া জড়োসড়ো গবাদী পশুনিয়েও বিপাকে পড়েছেন মানুষ । দিনাজপুরেও ঘন কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের
হচ্ছেনা কেউ। কাজে যেতে না পেরে বেকার হয়ে গেছেন, বহু দিন মজুর ।আগামী দু'এক দিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামের দিনের বেলা স্বাভাবিক থাকলেও বিকেল থেকে বাড়ছে ঠান্ডার প্রকোপ। এতে বিপর্যস্ত ১৬টি নদ-নদী ও ৫টি চর এলাকার প্রায় ৬ লাখ মানুষ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত