শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু সরকার ৫ দিনের রিমান্ডে।
রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দু'জন শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেল কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এছাড়া রুবেল এর ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে তাদেরকে একে একে হাজির করা হয়।
এ সময় তাদের উপস্থিতিতেই পৃথক ভাবে রিমান্ড শুনানী শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালতের বিচারক।
শনিবার বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে ডাবলু সরকার ও রুবেলকে পৃথক ভাবে আদালতে আনা হয়। আদালতে নেওয়ার সময় তাদের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পড়ানো ছিলো।
গত শুক্রবার ৪ অক্টোবর নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে আটক করেন র্যাব-৫, এর অভিযানিক দল। আটকের পর রাজশাহী নিয়ে এসে মহানগরের বোয়ালিয়া থানার দুটি হত্যা সহ মোট ৮টি মামলায় ডাবলু সরকারকে গ্রেফতার দেখানো হয়। অপরদিকে গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হোন রুবেল। তাকে দুটি হত্যা সহ ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয় ঐ সময়। গ্রেফতারের পর রুবেলকে দু'দফা পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিলো।
সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে গত শনিবার বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রুবেলকে আদালতে হাজির করার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) আবদুর রফিক জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্র শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এ দু'জন ছাত্র হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মশিউর রহমান।
হত্যা মামলায় নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু ৫ দিনের রিমান্ডে
হত্যা মামলায় নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু ৫ দিনের রিমান্ডে
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু সরকার ৫ দিনের রিমান্ডে।রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দু'জন শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেল কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এছাড়া রুবেল এর ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে তাদেরকে একে একে হাজির করা হয়।এ সময় তাদের উপস্থিতিতেই পৃথক ভাবে রিমান্ড শুনানী শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালতের বিচারক।শনিবার বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন
ভ্যানে ডাবলু সরকার ও রুবেলকে পৃথক ভাবে আদালতে আনা হয়। আদালতে নেওয়ার সময় তাদের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পড়ানো ছিলো।গত শুক্রবার ৪ অক্টোবর নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে আটক করেন র্যাব-৫, এর অভিযানিক দল। আটকের পর রাজশাহী নিয়ে এসে মহানগরের বোয়ালিয়া থানার দুটি হত্যা সহ মোট ৮টি মামলায় ডাবলু সরকারকে গ্রেফতার দেখানো হয়। অপরদিকে গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হোন রুবেল। তাকে দুটি হত্যা সহ ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয় ঐ সময়। গ্রেফতারের পর রুবেলকে দু'দফা পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিলো। সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে গত শনিবার বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে
জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রুবেলকে আদালতে হাজির করার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) আবদুর রফিক জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্র শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে।এ দু'জন ছাত্র হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মশিউর রহমান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত