মো: হ্নদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণইফতার করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়টির মান্নান হল-দ্বিতীয় একাডেমিক প্রাঙ্গনের পাশের খেলার মাঠে গণ-ইফতার কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দুটি ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাঙালির চিরায়ত মুসলিম সংস্কৃতি রমজান, সেহেরি ও ইফতার। এই সংস্কৃতি ও ধর্মীয়রীতির ওপর হস্তক্ষেপ কখনও কাম্য নয়। এর প্রতিবাদে মাভাবিপ্রবিতে গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরদিন সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়।
ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মাভাবিপ্রবিতে গণ-ইফতার
ইফতারের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মাভাবিপ্রবিতে গণ-ইফতার
মো: হ্নদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণইফতার করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়টির মান্নান
হল-দ্বিতীয় একাডেমিক প্রাঙ্গনের পাশের খেলার মাঠে গণ-ইফতার কর্মসূচি পালন করেন তারা।কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দুটি ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাঙালির চিরায়ত মুসলিম সংস্কৃতি রমজান, সেহেরি ও ইফতার। এই সংস্কৃতি ও ধর্মীয়রীতির ওপর হস্তক্ষেপ কখনও কাম্য নয়। এর প্রতিবাদে মাভাবিপ্রবিতে গণ-ইফতার
কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরদিন সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত