পাকিস্তানের সাবেক
প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে
গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার
করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।
দেশটির
সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে
গ্রেফতার করেছে রেঞ্জার্স।
আল-কাদির
ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই
চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স। তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক
এফআইআরে জামিন চাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন।
এ ঘটনায়
দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর ডনের।
এদিকে
ইমরান খানকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে
পিটিআই। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেন, ইসলামাবাদ
হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান
খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।
ইমরান
খানকে গ্রেপ্তারের প্রতিবাদে করাচিতে একটি রাস্তা অবরোধ করে পিটিআইয়ের সমর্থকরা।
ছবি: এএফপি
পিটিআই
নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিওবার্তায় বলেছেন, তারা (রেঞ্জার্স) এখন ইমরান খানকে
নির্যাতন করছে। তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।
স্থানীয়
গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ইমরান খানকে গ্রেপ্তার করার পর ইসলামাবাদ
হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে পিটিআইয়ের কয়েকশ
নেতাকর্মী জড়ো হলেপুলিশের সঙ্গে সংঘর্ষ।
পিটিআইয়ের
অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক
রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি
ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। দলটি বলেছে, দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসতে হবে।
ইসলামাবাদ
হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী
রানা সাইফুল্লাহ জানিয়েছেন, আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় মঙ্গলবার
বিকালে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরানকে বেশ
কয়েকবার নোটিশ দেওয়া সত্ত্বেও আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন।
ইমরানকে
নির্যাতন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় কোষাগারের ক্ষতি করার জন্য ন্যাশনাল
অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তাকে গ্রেপ্তার করেছে।
ইমরান খান গ্রেপ্তার, উত্তপ্ত পাকিস্তান
ইমরান খান গ্রেপ্তার, উত্তপ্ত পাকিস্তান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে রেঞ্জার্স। আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স। তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। এ ঘটনায় দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর ডনের।এদিকে ইমরান খানকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে করাচিতে একটি রাস্তা অবরোধ করে পিটিআইয়ের সমর্থকরা। ছবি: এএফপিপিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিওবার্তায় বলেছেন, তারা (রেঞ্জার্স) এখন ইমরান খানকে নির্যাতন করছে। তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ইমরান খানকে গ্রেপ্তার করার পর ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে পিটিআইয়ের কয়েকশ নেতাকর্মী জড়ো হলেপুলিশের সঙ্গে সংঘর্ষ।পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা
ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। দলটি বলেছে, দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসতে হবে।ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সাইফুল্লাহ জানিয়েছেন, আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় মঙ্গলবার বিকালে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরানকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া সত্ত্বেও আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন। ইমরানকে নির্যাতন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় কোষাগারের ক্ষতি করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তাকে গ্রেপ্তার করেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত