পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ১৬১ জন সংসদ সদস্য প্রস্তাবটি উত্থাপনের পক্ষে ভোট দিয়েছে বলে ডেপুটি স্পিকার কাসেম সুরি জানিয়েছেন।
সোমবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা শাহবাজ শরিফ প্রস্তাবটি উত্থাপন করেন। এর পক্ষে থাকা এমপিদের সংখ্যা গণনার জন্য দাঁড়াতে বলেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। সদস্যদের সংখ্যা গণনার পর অনাস্থা প্রস্তাবটি আলোচনার জন্য অনুমোদন করা হয়।
এরপর ডেপুটি স্পিকার জানান, আগামী ৩১ মার্চ আবারও অধিবেশন বসবে। সেদিনই ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে উপস্থিত এমপিদের ২০ শতাংশের সমর্থন পেলেই প্রস্তাবটি আলোচনা বা ভোটাভুটির জন্য গৃহীত হয়। তবে কোনো প্রস্তাব গৃহীত হওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে এ নিয়ে ভোটাভুটি বাধ্যবাধকতা রয়েছে।
এদিন অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে স্পিকার বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন। সেখানে স্পিকার আসাদ কায়সার তাদের আশ্বস্ত করে জানান, অনাস্থা প্রস্তাব পেশ করার পর অধিবেশন মুলতবি করা হবে, তার আগে নয়।
পাকিস্তানের সংসদে আসন সংখ্যা ৩৪২। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সফল হতে হলে বিরোধীদের প্রয়োজন পড়বে ১৭২ ভোট। ইমরান খানের দলের নেতৃত্বাধীন জোট সরকারের সদস্য সংখ্যা ১৭৯।
তবে সম্প্রতি ইমরান খানের নিজের দলেরই বেশ কয়েকজন সদস্য তার ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ কারণে অনাস্থা ভোটের ফলাফল আসলে কী হবে, তা স্পষ্ট নয়।
সূত্র : পার্সটুডে
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ১৬১ জন সংসদ সদস্য প্রস্তাবটি উত্থাপনের পক্ষে ভোট দিয়েছে বলে ডেপুটি স্পিকার কাসেম সুরি জানিয়েছেন।সোমবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা শাহবাজ শরিফ প্রস্তাবটি উত্থাপন করেন। এর পক্ষে থাকা এমপিদের সংখ্যা গণনার জন্য দাঁড়াতে বলেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। সদস্যদের সংখ্যা গণনার পর অনাস্থা প্রস্তাবটি আলোচনার জন্য অনুমোদন করা হয়।এরপর ডেপুটি স্পিকার জানান,
আগামী ৩১ মার্চ আবারও অধিবেশন বসবে। সেদিনই ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে উপস্থিত এমপিদের ২০ শতাংশের সমর্থন পেলেই প্রস্তাবটি আলোচনা বা ভোটাভুটির জন্য গৃহীত হয়। তবে কোনো প্রস্তাব গৃহীত হওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে এ নিয়ে ভোটাভুটি বাধ্যবাধকতা রয়েছে।এদিন অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে স্পিকার বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন। সেখানে স্পিকার আসাদ কায়সার তাদের আশ্বস্ত করে জানান, অনাস্থা প্রস্তাব
পেশ করার পর অধিবেশন মুলতবি করা হবে, তার আগে নয়।পাকিস্তানের সংসদে আসন সংখ্যা ৩৪২। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সফল হতে হলে বিরোধীদের প্রয়োজন পড়বে ১৭২ ভোট। ইমরান খানের দলের নেতৃত্বাধীন জোট সরকারের সদস্য সংখ্যা ১৭৯।তবে সম্প্রতি ইমরান খানের নিজের দলেরই বেশ কয়েকজন সদস্য তার ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ কারণে অনাস্থা ভোটের ফলাফল আসলে কী হবে, তা স্পষ্ট নয়। সূত্র : পার্সটুডে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত