পিটিআই চেয়ারম্যান
ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার পাঞ্জাবে পিটিআইর লংমার্চে হামলায় ইমরান খান আহত হওয়ার পর তিনি এই
নিন্দা জানান। ডন এই খবর জানিয়েছে।
ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনায় শাহবাজ শরিফ নিন্দা জানিয়ে
বলেছেন, ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন দিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।
পিটিআই চেয়ারম্যান ও অপর আহতদের সুস্থতার জন্য আমি দোয়া করছি।
তিনি আরও বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নিরাপত্তা ও তদন্তের
জন্য পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে। পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হামলার নিন্দা জানিয়ে বলেছেন,
ইমরান খান নিরাপদ আছেন কিন্তু পায়ে কয়েকটি গুলি লেগেছে। আশা করি তার অবস্থা
আশঙ্কাজনক নয়।
হামলায় গুলিবিদ্ধ হওয়া পিটিআই নেতা রক্তাক্ত পোশাকে জিও টিভিকে
হাসপাতাল থেকে বলেছেন, আমাদের দলের অনেক নেতা আহত হয়েছেন। একজন নিহত হয়েছেন।
ইমরান খানের ওপর হামলার নিন্দা..শাহবাজ শরিফ
ইমরান খানের ওপর হামলার নিন্দা..শাহবাজ শরিফ
পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার পাঞ্জাবে পিটিআইর লংমার্চে হামলায় ইমরান খান আহত হওয়ার পর তিনি এই নিন্দা জানান। ডন এই খবর জানিয়েছে।ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনায় শাহবাজ শরিফ নিন্দা জানিয়ে বলেছেন,
ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন দিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। পিটিআই চেয়ারম্যান ও অপর আহতদের সুস্থতার জন্য আমি দোয়া করছি।তিনি আরও বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নিরাপত্তা ও তদন্তের জন্য পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে। পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হামলার নিন্দা
জানিয়ে বলেছেন, ইমরান খান নিরাপদ আছেন কিন্তু পায়ে কয়েকটি গুলি লেগেছে। আশা করি তার অবস্থা আশঙ্কাজনক নয়। হামলায় গুলিবিদ্ধ হওয়া পিটিআই নেতা রক্তাক্ত পোশাকে জিও টিভিকে হাসপাতাল থেকে বলেছেন, আমাদের দলের অনেক নেতা আহত হয়েছেন। একজন নিহত হয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত