ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেছেন, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে। তিনি এখন কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে হাদীকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডা. মোশতাক আহমেদ এ কথা জানান।
এদিন দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে অস্ত্রধারী।
এদিকে ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেকে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা।
ঢামেক হাসপাতালের সামনে এখন শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছেন তারা।
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে কোমায়
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে কোমায়
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেছেন, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে। তিনি এখন কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫
মিনিটে হাদীকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডা. মোশতাক আহমেদ এ কথা জানান।এদিন দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে
গুলি করে অস্ত্রধারী।এদিকে ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেকে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা।ঢামেক হাসপাতালের সামনে এখন শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছেন তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত