সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইরানে বিক্ষোভের জন্য অভিযুক্ত ১০০০

ইরানে বিক্ষোভের জন্য অভিযুক্ত ১০০০

ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য তেহরানে এক হাজার জনকে অভিযুক্ত করা হয়েছে।

সোমবার রাজধানীর প্রধান আইনজীবী জানান, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা এবং অগ্নিসংযোগসহ নাশকতামূলক কাজে জড়িত থাকায় অভিযুক্ত সন্দেহভাজনদের এ সপ্তাহেই উন্মুক্ত গণবিচারের মুখোমুখি করা হবে। দেশব্যাপী কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। তবে অধিকার কর্মীদের হিসেবে, মোট ১৪ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। উত্তর-পূর্ব ইরানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দুই কিশোর বিক্ষোভকারীর দাফন চলার সময় এ অভিযোগ দায়েরের ঘোষণা আসে। 

খুঁজুন