বোমা হামলার পর ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, রেজিম চেঞ্জ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে ঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান (গ্রেট) করতে না পারে, তাহলে সরকার পরিবর্তন কেন হবে না?
পোস্টের শেষে তিনি লেখেন, এমআইজিএ— যা তার প্রচলিত নির্বাচনী স্লোগান এমএজিএ (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন)-এর অনুকরণে মেইক ইরান গ্রেট অ্যাগেইন বোঝাতে ব্যবহার করেছেন।
তার এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউজ এতদিন ধরে বলে এসেছে, তারা ইরানের সরকার পতনের চেষ্টা করছে না। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য স্পষ্টভাবে সে অবস্থানের ব্যত্যয় ঘটিয়েছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
বাহরাইন সরকার জানায়, দেশটির ৭০ শতাংশ সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।
ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বোমা হামলার পর ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, রেজিম চেঞ্জ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে ঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান (গ্রেট) করতে না পারে, তাহলে সরকার পরিবর্তন কেন হবে না?পোস্টের শেষে তিনি
লেখেন, এমআইজিএ— যা তার প্রচলিত নির্বাচনী স্লোগান এমএজিএ (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন)-এর অনুকরণে মেইক ইরান গ্রেট অ্যাগেইন বোঝাতে ব্যবহার করেছেন।তার এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউজ এতদিন ধরে বলে এসেছে, তারা ইরানের সরকার পতনের চেষ্টা করছে না। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য
স্পষ্টভাবে সে অবস্থানের ব্যত্যয় ঘটিয়েছে।এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।বাহরাইন সরকার জানায়, দেশটির ৭০ শতাংশ সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত