ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে অবস্থিত কনস্যুলার বিভাগ আজ (বুধবার) থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। খবর আল-জাজিরার।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে, সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।
দূতাবাস আরো জানিয়েছে, এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই।
এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা।
দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বেন গুরিওন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলাচল করছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে। জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে।
ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে অবস্থিত কনস্যুলার বিভাগ আজ (বুধবার) থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। খবর আল-জাজিরার।মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন দূতাবাস নির্দেশ
দিয়েছে যে, সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।দূতাবাস আরো জানিয়েছে, এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই।এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে
মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা।দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বেন গুরিওন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলাচল করছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে। জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত