ইতালির ভেনিসে বিগত চার মাস যাবত একটি পার্কে প্রতি শুক্রবার এক হাজারেরও বেশি মুসল্লি খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করে আসছেন। এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে স্থানীয় প্রশাসনের এক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে, যেখানে মসজিদুল ইত্তেহাদ নামে একটি মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের ব্যাখ্যায় বলা হয়েছে, শহরের কেন্দ্রস্থলে নতুন কোনো উপাসনালয় নির্মাণের অনুমতি নেই। মসজিদ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে "রাজনৈতিক প্রতিহিংসা" হিসেবে আখ্যা দিয়েছে এবং আদালতে এই নির্দেশনার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।
স্থানীয় মুসলিম কমিউনিটির দাবি, এই নিষেধাজ্ঞা মূলত একটি সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, যা ইতালির সংবিধান ও নাগরিক অধিকার লঙ্ঘন করে। তারা মনে করিয়ে দেন, ইতালির সংবিধানের ১৯তম ধারা অনুযায়ী, প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের ও প্রচারের পূর্ণ স্বাধীনতা রয়েছে।