ইতালিয় পুলিশ বাহিনীর নতুন ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছেন ২৩ বছর বয়সী মেহদি হাসান নূর। বাংলাদেশী বংশোদ্ভূত নূরের জন্ম ইতালির মানতোভা শহরে। রাজোনেরিয়া ডিপ্লোমা শেষ করে তিনি যোগ দেন পুলিশ বাহিনীতে এবং গত ডিসেম্বর মাসে শপথ গ্রহণ করেন।
বর্তমানে নূর পাদোভায় পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিটে কর্মরত আছেন। তিনি জানান, এই ইউনিটে কাজ করলে নানা পরিস্থিতি ও বাস্তবতার সঙ্গে সরাসরি পরিচিত হওয়া যায়। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। আর এজন্যই ইতালিয় পুলিশের এই ইউনিট নুরের বেশি পছন্দ।
ইতালির রাজধানী রোমে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়- পুলিশ ক্যালেন্ডার ২০২৬। এতে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান ভিত্তোরিয়ো পিজানি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেয়ো পিয়ানতেদোজি। এ বছরের থিম করা হয়- 'ইউনিফর্মের আড়ালের মানুষ'।
ইতালিয় পুলিশের এই বার্ষিক ক্যালেন্ডারে স্থান পাওয়াকে অত্যন্ত মর্যাদার বলে বিবেচনা করা হয়। সুতরাং ক্যালেন্ডারের মূল থিমে নূরের উপস্থিতি ইতালির নতুন প্রজন্মের বাংলাদেশীদের সাফল্য ও স্বাভাবিক বিকাশের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।