শনিবার, ১৩ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ইতালিতে ভারী বৃষ্টিপাত-বন্যা

ইতালিতে ভারী বৃষ্টিপাত-বন্যা

ইতালির মধ্যাঞ্চলীয় মার্চ অঞ্চলে রাতভর মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ৮ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো চারজন। শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। মাত্র তিন থেকে চার ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে অ্যাঙ্কোনার আশপাশের এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়। বৃষ্টিপাতের ধরণকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন স্থানীয় মেয়র। আটকে পড়াদের উদ্ধার এবং ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। মার্চের স্থানীয় সরকারের জননিরাপত্তা বিভাগের প্রধান জানান, পূর্বাভাসের চেয়ে বর্ষণের পরিমাণ ছিলো অনেক বেশি। বলেন, তারা সাধারণ বৃষ্টিপাতের এলার্ট জারি করেছিলেন। কিন্তু এতো বৃষ্টি হতে পারে কেউ ভাবেইনি।

খুঁজুন