শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন ইতিহাস গড়লেন শাহরুখ

ইতিহাস গড়লেন শাহরুখ

অবশেষে ১০০০ কোটির মাইলফলকে পৌঁছল শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমা। আর এ রেকর্ড গড়ার মাধ্যমে ক্যারিয়ারের সেরা ইতিহাস গড়লেন বলিউড বাদশাহ।

রোমান্টিক অ্যাকশন সিনেমা জওয়ান গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর দর্শক হৃদয়ে ঝড় তোলে। সেই ঝড় এখনো থামেনি। ভাঙছে পুরোনো সব রেকর্ড। রেকর্ড ভাঙার দৌঁড়ে মাত্র কয়েক দিন আগেই নিজের অতীতের রেকর্ড ভেঙে দিয়েছিলেন শাহরুখ। রাজকীয় কায়দায় আবারও নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন কিং খান।

মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতীয় বাজারে পাঠান সিনেমাকে হারিয়ে দিয়ে শীর্ষের তালিকায় এগিয়ে যায় জওয়ান সিনেমা। ওই রেকর্ড ভাঙার পর আবারও নিজের রেকর্ড নিজে ভাঙার দৌঁড়ে সাফল্য পেয়েছেন অভিনেতা। বক্স অফিসের রিপোর্ট বলছে, সম্প্রতি জওয়ান সিনেমা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। শুধু তাই নয়, মুক্তির মাত্র ১৮ দিনেই দর্শকদের কাছ থেকে হাজার কোটি টাকা ঘরে তুলতে পারায় পাঠান সিনেমার আরেকটি রেকর্ডও ভেঙে দিয়েছে জওয়ান সিনেমাটি।

সমীক্ষা বলছে, পাঠান সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ২৭ দিনে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল। অন্যদিকে জওয়ান সিনেমা তা মাত্র ১৮ দিনেই করে দেখিয়েছে। ১৮ দিন শেষে সিনেমাটির কালেকশন ১ হাজার ৪ কোটি রুপি। তাই সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমার তালিকায় এখন শীর্ষে অবস্থান করছে জওয়ান

খুঁজুন