রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ইটনায় বিদ্যুৎস্পষ্ট হয়ে ৪৩ বছর বয়সী পুরুষের মৃত্যু

ইটনায় বিদ্যুৎস্পষ্ট হয়ে ৪৩ বছর বয়সী পুরুষের মৃত্যু

মুজাহিদ সরকারঃ 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদরে পশ্চিমগ্রামের আবাদহাটি গ্রামে

দিনমজুর বাবুল মিয়া(৪৩) ঘরে বিদ্যুৎতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২৫ জুলাই রোজ সোমবার বিকাল সারে চারটায় বাবুল মিয়ার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাবুল মিয়া তার বসতঘরে বিদ্যুতের সুইচবোর্ড থেকে মাল্টিপ্লাগে সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

তার ছেলে হাফেজ আব্দুল্লাহ জানান, গত ২২ জুলাই হৃদরোগ জনিত কারণে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জুলাই পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন, ২৪ জুলাই উক্ত হাসপাতাল  থেকে তার বাবাকে রিলিজ দেন, ২৫ তারিখে তাকে নিয়ে বাড়িতে আসা হয়, ঐদিন বিকাল সারে চারটার দিকে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিফাত বলেন,  হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার সাথে আসা স্বজনদের কাছে শুনেছি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। 

ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান মোল্লা বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে

খুঁজুন